চুরির অভিযোগ তুলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
রংপুরের বদরগঞ্জে মুরগি চুরির অভিযোগ তুলে মকবুল হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরলারবাজার মোড় এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

