খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে নতুন করে আঁকার ১৬ দিনের মাথায় আবারও কালিতে ঢেকে দেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। রোববার (২২ নভেম্বর) সকালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।



