বাংলাদেশ ম্যাচের একাদশে দুই পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে প্রোটিয়ারা। চোটের কারণে ছিটকে যাওয়া অধিনায়ক টেম্বা বাভুমার জায়গায় একাদশে এসেছেন টনি ডি জর্জি।



