আনতালিয়ায় হতাশার জলবায়ু সম্মেলন
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় বিশ্বনেতাদের কাছ থেকে কার্যকর সিদ্ধান্তের প্রত্যাশা ছিল। বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণ, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন এবং অভিযোজনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি ছিল এবারের সম্মেলনে।



