জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে বাংলাদেশ
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১৯৪টি দেশের মধ্যে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার এ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭। এবারই প্রথম এ সূচকে দুই অঙ্কের র্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল ডিজিট ব্র্যাকেট) ঢুকেছে বাংলাদেশ।



