কেইনের চোটে দুশ্চিন্তায় বায়ার্ন, মুসিয়ালাকে নিয়েও উদ্বেগ
বুন্দেসলিগায় কোলনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। তবে পয়েন্ট হারানোর চেয়েও বড় ধাক্কা হয়ে এসেছে হ্যারি কেইনের চোট। বাঁ পায়ের গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্টে চোট পাওয়া ইংল্যান্ড অধিনায়ককে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।


