রোববার শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা, অংশ নেবেন ৩৫০ প্রতিষ্ঠান
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রির লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।



