আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে গ্রাম পুলিশকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


