নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পর জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



