নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ
নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সম্প্রতি ওই উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।



