সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ২৪ ঘণ্টায় নিহত ৪১
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি গোষ্ঠী। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।



