ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দুজন গ্রেপ্তার, পুলিশের গাড়িতে হামলা
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন উত্তেজিত লোকজন। তাঁদের বাধা দিতে গেলে ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।

