শিল্পকলায় মঞ্চস্থ হলো এথিকের ‘সুড়ঙ্গ’
ধনসম্পদের প্রতি মানুষের চিরন্তন লোভ, অন্যের সম্পদ কুক্ষিগত করার প্রবণতা এবং গুপ্তধনের সন্ধানে বিচিত্র প্রচেষ্টার গল্প নিয়ে মঞ্চস্থ হয়েছে নাটক ‘সুড়ঙ্গ’। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ১১তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।



