জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক
বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য। মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনপ্রদীপ নিভে যায়, তবু নিজের কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন সগৌরবে। জীবনের এই স্বল্প সময়ে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভকে উপজীব্য করে অসাধারণ সব কবিতা লিখে গেছেন তিনি।



