শিশুদের স্বপ্ন গড়ছেন কমল
বাড়ির উঠানে সারি সারি বসে পড়াশোনায় ব্যস্ত এক দল শিশু। কারও হাতে বই, কেউবা লিখছে খাতায়। আর তাদের যত্ন নিয়ে পাঠদান করছেন একজন আনসার সদস্য। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি যাঁর আরেকটি পরিচয়– সুবিধাবঞ্চিত শিশুদের প্রিয় ‘কমল দাদা’।



