চট্টগ্রামে এস আলমের প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া মাঠ উদ্ধার
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার আলোচিত বালুর মাঠে আর অবৈধ স্থাপনা থাকছে না। গতকাল রোববার অভিযান চালিয়ে সেখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় এক একর জমির মাঠটি এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল।



