রবিনের তিক্ত অভিষেক
টেস্ট ক্রিকেটে অভিষেকের দিনটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ধারাবাহিক রান করে দক্ষিণ আফ্রিকা সফরের দলে জায়গা করে নেওয়া এই তরুণ ওপেনারের সামনে ছিল নিজেকে প্রমাণের সুযোগ।



