হৃদয়ের সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ
মাত্র ২২ রানে ৩ উইকেট নেই। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনের বিদায়। এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাজঘরে ফেরা। কাগিসো রাবাদার আগুনঝরা বোলিংয়ে জোহানেসবার্গ টেস্টের শুরুতেই দিশেহারা বাংলাদেশ দল।



