আওয়ামী লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে। সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির ফরেনসিক অডিটে ২০১৪-১৫ অর্থবছর থেকে পরের বছরগুলোতে জিডিপির প্রাক্কলনের ওপর বড় ধরনের গরমিল পাওয়া গেছে।


