নিষিদ্ধ ছাত্রলীগের পরিচয়ে ফোনে হুমকি ও গালাগালি, অভিযোগ সামান্তা শারমিনের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালাগালির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছেন।


