সাফ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার দায় নিলেন শ্রাবণ
ফুটবল মাঠের উত্তেজনা অনেক সময়ই আনন্দের ফোয়ারা ছোটায়, আবার কখনো বয়ে আনে বুকফাটা কান্না। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ঠিক এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি হলো বাংলাদেশ।



