ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আগুনের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। বনানী থানার ওসি সালাউদ্দিন জানান, রোববার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


