নাগরিক ব্যয় বাড়ার শঙ্কা, পৌরসভা গঠন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
রূপগঞ্জ উপজেলায় নতুন একটি পৌরসভা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। ভূলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজা নিয়ে পৌরসভা গঠনের প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর ঘোষণার অভিপ্রায় প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।


