৬টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল সাফারি পার্ক
ছয়টি জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্ক পেয়েছে তিনটি প্রাপ্তবয়স্ক বাঘ। গতকাল শুক্রবার চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি সাফারি পার্কে পৌঁছায়। এর আগে বুধবার রাতে একটি ট্রাকে ৩টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।


