১৭ দপ্তরের ৯টিতেই বাড়তি দায়িত্বে কর্মকর্তারা
ভারপ্রাপ্ত আর শূন্যপদে ভারাক্রান্ত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা প্রশাসন। প্রায় ৮০টি পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে ভূমি, শিক্ষা, কৃষি, খাদ্য, পরিবার পরিকল্পনা ও স্থানীয় সরকারের মতো জনগুরুত্বপূর্ণ সেবাগুলো।



