কুকুরের টিকাদান বন্ধ, সাত মাসে ৩০০ আক্রান্ত, মৃত্যু ৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুর ও শিয়ালের কামড়ে বাড়ছে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। অথচ বন্ধ রয়েছে বেওয়ারিশ কুকুর নিধন ও এদের নিয়মিত টিকাদান কার্যক্রম। এরই মধ্যে কুকুর ও শিয়ালের নমুনা পরীক্ষায় মিলেছে জলাতঙ্কের উপস্থিতি।



