পঞ্চগড়ে সেচ সংকট দূর করতে ব্যারাজ নির্মাণ হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ের কৃষকদের সেচ সুবিধা বাড়াতে জেলার শেষ প্রান্তে একটি ড্যাম বা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, এতে দেবীগঞ্জসহ আশপাশের এলাকার কৃষিজমির পানিসংকট দূর হবে, বাড়বে ফসলের উৎপাদন ও কৃষকের আয়।



