সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা
একটি কোচিং সেন্টার থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্ট। ব্যাংকের নথি থেকে এই তথ্য জানা গেছে। তবে কেন, কী কারণে তিনি বিশাল অঙ্কের এই টাকা নিয়েছেন, তা জানাতে চাননি।



