নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ৩
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন বাজার ভূঁইয়ারহাট সড়কের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


