নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না, আবার বাকস্বাধীনতার ছদ্মবেশে কারও মর্যাদাহানির উদ্দেশ্যে অপতথ্য ছড়াতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


