নতুন পে-স্কেলে ভাতা নিয়ে জরুরি নির্দেশনা
নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা (বিনোদন ভাতা) নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থই পাবেন বিনোদন ভাতা হিসেবে।


