জেমস বললেন, তোমরা আমার প্রাণ, তোমরাই আমার গান
জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনায় শনিবার বিকেল থেকেই মুখর ছিল ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনের এলাকা। ব্যান্ডের গান, দর্শকদের উচ্ছ্বাস আর প্রিয় শিল্পীদের সরাসরি দেখার আনন্দে জমে উঠেছিল ‘কনসার্ট ফর সলিডারিটি’।


