নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ঢাকায় গান পাউডার আসছে: ডিবি
দেশে নাশকতার উদ্দেশে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দুই কেজির বেশি গান পাউডারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


