সাতটি সঞ্চালন লাইনে ছড়িয়ে পড়বে রূপপুরের বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ প্রায় সাতটি সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এসব সঞ্চালন অবকাঠামোর সাহায্যে ঢাকা, বগুড়া, গোপালগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত হবে কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ।



