অস্ট্রেলিয়ার অধিনায়কের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ
‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নামে পরিচিত ওই ঘটনায় বলের রিভার্স সুইং আদায়ের লক্ষ্যে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। তদন্ত শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট এই তিনজনই ঘটনার সঙ্গে জড়িত।



