চামড়া শিল্পে বাংলাদেশ ব্যাংকের প্রাক্-অর্থায়ন স্কিমে যুক্ত হলো ইবিএল
চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও সম্প্রসারণে স্বল্প সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রাক্-অর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ স্কিমের আওতায় যোগ্য গ্রাহকেরা ব্যবসার ধরন অনুযায়ী সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।


