কর্মবিরতি প্রত্যাহারের পর সচল সোনামসজিদ স্থলবন্দর, শুরু আমদানি-রপ্তানি
টানা তিন দিন কর্মবিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আন্দোলন প্রত্যাহার করেছেন কর্মচারীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর এক সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
