ঢামেক জরুরি বিভাগে চিকিৎসকদের নির্দিষ্ট পোশাক নেই, তারা চিকিৎসক নাকি দালাল বোঝা মুশকিল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করা চিকিৎসকদের নির্দিষ্ট পোশাক বা ড্রেসকোড নেই। ফলে কে চিকিৎসক, কে নার্স আর কে দালাল, তা বোঝা কঠিন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।


