সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে সঞ্জয়
ফিফা বিশ্বকাপ মঞ্চে পারফরম্যান্সের পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। ৫ নভেম্বর শুরু হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।


