আড়াই বছর বয়সেই তবলা বাজিয়ে রেকর্ড গড়ল স্বরশ্রী
যে বয়সে শিশুরা কথা বলা ও হাঁটাচলা শেখার মধ্যেই ব্যস্ত থাকে, সেই বয়সেই তবলার ছন্দে সবাইকে অবাক করে দিয়েছে ভারতের ছোট্ট শিশু স্বরশ্রী হেগড়ে। মাত্র ২ বছর ১০ মাস বয়সেই তবলার ১২টি তাল মুখে আবৃত্তি করার পাশাপাশি সেগুলো বাজিয়েও রেকর্ড গড়েছে সে।

