শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়—আলমগীর-শাবানার জুটির গল্প
বাংলা সিনেমার অন্যতম একটি জুটি আলমগীর-শাবানা। এই জুটির সিনেমা মানেই দর্শকের কাছে আবেগ, হাসি ও কান্নার। ‘দস্যুরানী’ সিনেমার মধ্য দিয়ে তারা প্রথমবার জুটি বাঁধেন। আলমগীর ও শাবানা জুটি হয়ে প্রায় ১২৬টি সিনেমায় অভিনয় করেছেন।



