ছেলেকে কোলে নিয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন বাবা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
ঢাকার কাঁচপুরের মহাসড়ক পারাপারের অপেক্ষায় ছিলেন শফিকুল ইসলাম (৩৫)। কোলে ছিল চার বছরের ছেলে বিপুল সরকার। সঙ্গে ছিলেন স্ত্রী ও অন্য দুই সন্তান। এ সময় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সোমা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।




