ছুটির দিনেও পুরোদমে কাজ চলছে শিল্পাঞ্চলে
গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ছুটির দিন শুক্রবারেও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে কালিয়াকৈরের অর্ধশতাধিক এবং সাভার-আশুলিয়ার ১১৮টি পোশাক কারখানায় ছুটির দিনেও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।



