জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধন
উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো ১৬ তম প্রজাপতি মেলা। সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূরুল ইসলাম।


