ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে খুন, আহত আরও ২ জন
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। নিহতের নাম নাইমুর রহমান (২৬)। তিনি জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ব্যবস্থাপক ছিলেন।



