‘সরকারের বিরুদ্ধে বলিনি, নিরাপত্তাহীনতা-ক্ষোভ থেকেই লাইভ করেছিলাম’
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ মন্তব্য করার পর গ্রেপ্তার হওয়া নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০) জামিনে মুক্তি পেয়েছেন।



