শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং
সমকাল‘টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি’ ভোরের কাগজজরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী বিডি২৪লাইভজরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড প্রথম আলোজেন্ডার বাজেটের প্রকৃত বাস্তবায়ন জরুরি যুগান্তরজরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে বাসায় ডেকে অভিনেত্রীর কাণ্ড ইনকিলাবপর্ব ১: সন্তানের পড়াশোনায় শুধু স্কুল নয়, অভিভাবকের নজরদারিও কেন জরুরি? জাগো নিউজ ২৪শুধু লেখাপড়া দিয়ে বিশ্বজয় সম্ভব নয়, খেলাধুলা-সংস্কৃতি চর্চাও জরুরি যুগান্তরমৃত্যুঝুঁকি কমাতে মিনিটে কত কদম হাঁটা জরুরি? যুগান্তরডেঙ্গু জ্বর কমার পরই বাড়তে পারে বিপদ, যেসব লক্ষণে সতর্কতা জরুরি দেশ রূপান্তরদেশে চলমান শ্রমিক আন্দোলন ইস্যুতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন | সরাসরি…

রেল চালকদের রানিং ভাতা ২০২৫ । মাইলেজ ও রানিং ভাতা সুবিধা বেড়েছে?

রেল চালকদের রানিং ভাতা ২০২৫ । মাইলেজ ও রানিং ভাতা সুবিধা বেড়েছে?
রেল চালকদের রানিং ভাতা ২০২৫ । মাইলেজ ও রানিং ভাতা সুবিধা বেড়েছে? ছবি: ClaimBD

বাংলাদেশ রেলওয়ের রাজস্বখাতভুক্ত গার্ড গ্রেড-২ এবং সহকারী লোকোমোটিভ মাস্তার গ্রেড-২ পদের মাইলেজ বৈষমা নিরসন ও নিয়োগপত্রের ১২ এর (ক) ও (খ) শর্ত বাতিলের বিষয়ে মতামত এবং বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রানি স্টাফদের রানিং ভাতা এবং পেনশন ও আনুতোষিক এর প্রাপ্যতা নির্ধারণ নতুন আদেশ জারি করেছে সরকার– রেলওয়ে রানিং ভাতা ২০২৫

এখন ডিএ নয় ভাতা পাওয়া যাবে? হ্যাঁ। অর্থ বিভাগ কর্তৃক 21/08/2012 খ্রি. তারিখের ৯১ নং স্মারকে জারীকৃত পত্রের (ক) অনুচ্ছেদটি এবং অর্থ বিভাগের 23/01/2025 তারিখের ২৭ নং স্মারকে জারীকৃত পত্রটির Running Allowance প্রাপ্যতার বিষয়টি সংশোধন করা হয়েছে। Running staff হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে Railway Establishment Code-এর বিধান অনুযায়ী Running Allowance প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য Running Allowance ছাড়া অন্য কোন ভাতা প্রাপ্য হবেন না।”

মাইলেজ সুবিধা কি? নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) ট্রেনে দায়িত্ব পালন শেষে তাঁর নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তাঁর বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়; যা রেলওয়েতে’ মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত।

আনলিমিটেড মাইলেজ কবে বাদ দেওয়া হয়? ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তা সর্বোচ্চ ৩০ কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয়। এ ছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন এবং আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া কোনো ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয় থেকে আবারও অর্থ মন্ত্রণালয়ের মতামত জানতে চাইলে সর্বশেষ গত ২৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে জানায়, ‘২০২২ সালের ২১ আগস্ট অর্থ বিভাগের ৯১ নম্বর স্মারকে জারীকৃত পত্রের (খ) অনুচ্ছেদটি অপরিবর্তিত রাখা হলো এবং (ক) অনুচ্ছেদটি নিম্নরূপে সংশোধন করা হলো।’ সংশোধনে বলা হয়, ‘রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের চেয়ে বেশি হবে না।’

রানিং ভাতা বহাল ২০২৫ / বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রানি স্টাফদের রানিং ভাতা এবং পেনশন ও আনুতোষিক এর প্রাপ্যতা সংক্রান্ত আদেশ জারি হয়েছে

 বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আনলিমিটেড মাইলেজ সুবিধা বহাল রেখে সংশোধনী দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রেলওয়ে রানিং ভাতা ২০২৫ । পেনশন ও আনুতোষিক নির্ধারণে কি রানিং ভাতা যোগ হবে?

রানিং ভাতা ২০২৫ 

মাইলেজ ভাতা ২০২৫ । একজন ট্রেন চালক কত টাকা মাইলেজ ভাতা পান?

  1. নয় হাজার টাকা মূল বেতনের একজন ট্রেন চালক ১০০ মাইল অতিক্রম করে মাইলেজ পান ৩০০ টাকা।
  2. প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের এক দিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন।
  3. আট ঘণ্টায় এক দিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় আড়াই বা তিন মাসের সমপরিমাণ।
  4. দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের (মূল বেতন) হিসাবে বাড়তি অর্থ পেতেন রানিং স্টাফরা, যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ।

মাইলেজ ভাতা কি মূল বেতনের সাথে যোগ হতো?

হ্যাঁ। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীদের অবসরোত্তর ৭৫ শতাংশ মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬০ বছর ধরে চলমান ছিল। কিন্তু ২০২০ সালে রেলওয়ের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অব পে হিসেবে গণ্য মাইলেজ, যা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল, সেখান থেকে সরিয়ে টিএ খাতে নেওয়ার ফলে জটিলতা তৈরি হয়। এরপর ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে আপত্তি জানায়। ২০২৩ সালের ১১ জুন তৎকালীন রেলওয়ের মহাপরিচালক স্পষ্ট করে রানিং স্টাফদের মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার নির্দেশ দেন। এখন পুনরায় সেটি আবার বহাল করা হয়েছে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।