৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর যা যা দেখে এলাম
৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর কী কী আছে২০ টাকার পরিবেশবান্ধব কাগজের কলম থেকে শুরু করে ৫ লাখ টাকার কাঠের হাতি, কী নেই এই মেলায়! বলছি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে শুরু হওয়া সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর কথা।

