ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার বাই ডিজাইন’
এক দেশের পোশাক কারখানার বাড়তি কাপড়, অন্য দেশের ব্যবহারের পর ফেলে দেওয়া পোশাক। দুই ধরনের টেক্সটাইল বর্জ্যকে নতুন পণ্য ও ব্যবসার সম্ভাবনায় রূপ দিতে একসঙ্গে কাজ করছেন বাংলাদেশ ও নেদারল্যান্ডসের শিক্ষার্থীরা।