খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড়
খেজুর, কমলা ও আপেল আমদানি সহজ এবং দেশের বাজারে এসব ফলের সরবরাহ নিশ্চিত করতে আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর ছাড় দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে।

